গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেগম মজিদ বালিকা বিদ্যালয় ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম। বিএম বালিকা বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন রাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ বেগম মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান রাজুসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও অভিভাবকবৃন্দ। এই ক্যাম্পেইনে বিদ্যালয় এর সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।