আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সেবায় ভূমিকা রাখায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিয়েছে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র।
সোমবার বিকেলে উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে ফুলের তোড়া, স্মারক সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা, সভাপতি এস এম মোমো ও সানজিদা আক্তার।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা গ্রহণ করে ইবনে মিজান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালনে সচেষ্ট। অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সমাজ গঠনে সামাজিক সংগঠন ও নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও নারী ও শিশুদের কল্যাণ এবং জননিরাপত্তায় পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন