বিশ্বশান্তি ও মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাকে শান্তি পদক প্রদান করা হয়েছে।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত World Peace Day-2026 ও Glamour Excellence Award-2026 অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এ সময় বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানবাধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ, শান্তি ও সামাজিক ন্যায়বিচারে ভূমিকার স্বীকৃতি হিসেবে মঞ্জুর হোসেন ঈসাকে এ সম্মাননা দেওয়া হয়।

পদক গ্রহণের পর তিনি বলেন, মানবাধিকার ও শান্তির জন্য কাজ করার ক্ষেত্রে এ সম্মাননা তাঁকে আরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, শিল্পী, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন