ডেঙ্গু ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়। এডিস মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে ছড়ায়। সংক্রমণের পর সাধারণত ৩–১৩ দিনের মধ্যে জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে।
সাধারণ লক্ষণ:-
- তীব্র জ্বর
- মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা
- হাড়, অস্থিসন্ধি ও মাংসপেশিতে তীব্র ব্যথা
- ক্লান্তি, অরুচি ও বমি বমি ভাব
- শরীরে লালচে দানা বা র্যাশ
যেসব লক্ষণ বিপদের সংকেত:-
- তীব্র পেটে ব্যথা
- বারবার বা ক্রমাগত বমি
- শ্বাসকষ্ট
- অতিরিক্ত দুর্বলতা, অবসাদ বা অস্থিরতা
- নাক, মুখ বা শরীরের অন্য স্থান থেকে রক্তপাত
- প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
- জন্ডিস
- রক্তচাপ হঠাৎ কমে যাওয়া
- হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
- দ্রুত ও দুর্বল নাড়ির স্পন্দন
জ্বর কমে গেলেই যে রোগী সুস্থ হয়ে গেছেন, এমন নয়। অনেক ক্ষেত্রে জ্বর কমার পরই ডেঙ্গুর সংকটাপন্ন পর্যায় শুরু হতে পারে। তাই জ্বর কমার পরও রোগীর অবস্থার দিকে সতর্ক নজর রাখা জরুরি।
জরুরি করণীয়:-
- বিপদের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।
- পর্যাপ্ত তরল পান ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে, যদি রোগী পান করতে পারেন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ, বিশেষ করে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেনজাতীয় ওষুধ দেওয়া উচিত নয়।
- জ্বর ও শারীরিক অবস্থার পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও ফলোআপ করতে হবে।
- রোগীর অবস্থা দ্রুত খারাপ হলে বাড়িতে না রেখে জরুরি চিকিৎসা নিতে হবে।
সতর্ক থাকুন, ডেঙ্গুর বিপদের সংকেত চিনুন এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নিন।
মন্তব্য করুন