জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তিনি বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে তা চিহ্নিত করে অকার্যকর বিষয়গুলোতে সংস্কার আনতে হবে।
তিনি বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’ সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় শিল্প খাতের নেতা ও তরুণ পরিবর্তনকারীদের মতো আরও বেশি কণ্ঠকে যুক্ত করার আহ্বান জানান তিনি।
খলিলুর রহমান বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতায় বাস্তববাদী, সংস্কারে সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্তিতে উন্মুক্ত।
তার মতে, এভাবেই জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব।
মন্তব্য করুন