পটুয়াখালীর দুমকীতে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাঙ্গাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অহিদ সরোয়ার কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান এবং দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
পাঙ্গাশিয়া ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন