বরগুনার বামনায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ (অফ পেভমেন্ট) কাজের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ দশ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ল্যান্ডলেস কন্ট্রাক্টিং সোসাইটির (এলসিএস) মোট ১৪ জন নারী কর্মীর হাতে তাদের কষ্টার্জিত সঞ্চয়ের মোট ১৪ লাখ ৭৯ হাজার ৬৮৩ টাকার চেক তুলে দেওয়া হয়। আত্মকর্মসংস্থান ও নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে এ সঞ্চয়ী অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মেহেদী হাসান খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোসা: নিকহাত আরা।
এছাড়া চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বামনা উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলজিইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে নারী কর্মীদের অবদান স্মরণ করেন এবং এই সঞ্চয়কে ভবিষ্যতে আরও লাভজনক খাতে ব্যবহারের পরামর্শ দেন।
মন্তব্য করুন