ভারতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়াকে ঢাকা ইতিবাচক ও প্রত্যাশিত হিসেবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ভারতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়াকে বাংলাদেশ ইতিবাচক ও প্রত্যাশিত হিসেবে দেখছে।
ভারতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপাক্ষিক সফর নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। তবে সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সফরটি অনুষ্ঠিত হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বাংলাদেশের চাহিদা অনুযায়ী উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এভিয়েশন খাতের চাহিদা বিবেচনা করেই উড়োজাহাজ কেনা হবে।
মন্তব্য করুন