ভারতের তামিলনাড়ুর কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের ১০০ শতাংশ মওকুফ করা হবে।

৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হবে।

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিধানসভায় এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কৃষকদের সহায়তায় সরকার অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি বরাদ্দ দেবে।

সরকারের এ উদ্যোগে ইতোমধ্যে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন বলে জানা গেছে।