“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে
জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৬ জুলাই) সকাল দশটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মধ্যে গাছের চারা বিতরন ও বৃক্ষ রোপন করা হয়।
সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবি মির্জাগঞ্জ ইউসিসিএ লিমিটেড সভাপতি মোঃ মিজানুর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইলিয়াস মিয়া,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন নান্নু প্রমূখ।
আলোচনা সভা শেষে বিআরডিবির উদ্যোগে সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রকারের ১৫০টি ফলদ চারা বিতরন করা হয় এবং উপজেলা পল্লী উন্নয়ন ভবনের সামনে গাছের চারা রোপন করেন অতিথিরা। ##
মন্তব্য করুন