ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গৌরনদী উপজেলার টরকি শাখার উদ্যোগে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং, শীর্ষক ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রদর্শন করা হয়েছে। উপজেলা সদরের আল হেলাল দাখিল মাদ্রাসা মিলোনায়তনে বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের সঞ্চয় দেশ গড়ায় মূলধন গড়ার লক্ষ্যে, শিক্ষার্থীদের জন্য হিসাব খোলার উদাত্ত আহ্বান করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানের জন্য ফীকস্ট কালেকশন একাউন্ট ও কর্পোরেট সেলারি একাউন্ট খোলার ব্যাপারে প্রচারণা চালানো হয়। ইসলামী ব্যাংক টরকি শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান ইসলামী ব্যাংকের বিভিন্ন এডিসি প্রডাক্টস, আই ব্যাংকিং, এমক্যাশ, সেলফিন, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড, খিদমাহ কার্ড, বাংলা কিউআর সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মোঃ শাহাদাত হোসেন, ইসলামী ব্যাংক টরকি শাখার সিনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম, সিনিয়র অফিসার শাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম, মোঃ ফোরকান সহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।