শ্রীমঙ্গলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে প্রশিক্ষণ, বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মোট ১ কোটি ২০ লাখ ১০ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া প্রধান মৌলভীবাজার মো. আন্নাছ মিয়া।
সভায় বক্তারা বীমার গুরুত্ব, গ্রাহকসেবা বৃদ্ধি এবং দ্রুত বীমা দাবি নিষ্পত্তির বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন কর্মী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন