বরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ (ইসিসিআর) প্রজেক্টের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ পলাশ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড কনসার্ন এর প্রজেক্ট অফিসার য়িহিস্কেল ইজারদার প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও লিখন বনিক বলেন, নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ সমাজের জন্য একটি বড় সমস্যা। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
মন্তব্য করুন