ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হককে বদলী জনিত কারনে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়েছে। নির্বাহী অফিসারের কক্ষে

বোরহানউদ্দিন অনলাইন প্রেস ক্লাব এর পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়। সংবর্ধনা ক্রেস্ট দেওয়া অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন হাসান উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকালে
বোরহানউদ্দিন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এইচ এম এরশাদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ শাওন চৌধুরী , সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ন- সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাংবাদিক মেহেদি হাসান মোরর্শেদসহ উপস্থিত সাংবাদিকগন বিদায় সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন। বোরহানউদ্দিন উপজেলায় যোগদান করার পর থেকেই সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন বদলী হওয়া নির্বাহী অফিসার নওরীন হক। তিনি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মঙ্গলবার পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার থেকে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী হয়েছেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নওরীন হক সুনামের সাথে দায়িত্ব পালন করায় বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানসহ প্রশংসা করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।