কলাপাড়ায় নারী-শিশু পাচার মোকাবেলায় কার্যকর ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এনসিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন এর আয়োজন করে। এতে ধর্মীয়, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও গনমাধ্যম কর্মীরা অংশগ্রন করেন।
প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য হামিদুল ইসলাম, পুরোহিত মিহির চক্রবর্তী, শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, মিলন কর্মকার রাজু প্রমুখ।
এসময় প্রশিক্ষণার্থীরা নারী-শিশু পাচার বন্ধে এলাকাভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে গ্রুপ ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সাথে মানব পাচার আইন বিষয়ে উপস্থাপন ও হট লাইন নাম্বারে (১০৯ ও ৯৯৯) দ্রুত এই বিষয়টি জানিয়ে মানব পাচার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়।
মন্তব্য করুন