কনক চাঁপাকে নারী সংরক্ষিত আসনে এমপি বানানো হচ্ছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু শেষে সাধারনের ধারনাই সত্যি হলো কনক চাঁপা’র নমিনেশন বঞ্চিত হওয়ার মধ্য দিয়ে। মাঠে থাকা বিএনপির নারী নেত্রীদের মতে সাংস্কৃতিক অঙ্গনের কাউকে স্পেস দিতে হলে, এ মুহূর্তে সেটা সবচেয়ে বেশি ডিজার্ভ করেন শিল্পীদের মধ্যে নাজমুন মুনিরা ন্যান্সি। কিন্তু দুঃখজনক ভাবে ন্যান্সি ও সে সুযোগ পেলেন না!! যদিও বিশ্বাস রাখতে চাই ন্যান্সির জন্য বিএনপির পক্ষ থেকে ভালো কিছুই অপেক্ষা করছে।

ন্যান্সি তার ক্যারিয়ারের সবচেয়ে প্রাইম টাইমেই বিএনপির পক্ষে অবস্থান নিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছেন। আর কনক চাঁপা শিল্পী জীবনে যশ-খ্যাতি পেরিয়ে অবসরে এসে রাজনীতির পথে পা বাড়িয়েছেন অনেক হিসেব কসে।

১২-১৩ সালের দিকে হাসিনার ফ্যাসিস্ট শাসনামল উত্থাপন পর্বে ফেসবুকে সমালোচনা করে রোষানলে পড়েছিলেন ন্যান্সি। বেগম জিয়ার প্রতি তার ভালোবাসা ও বিএনপির প্রতি সমর্থন জানানোই তার ক্যারিয়ার ও ব্যক্তি জীবনে কাল হয়ে দাঁড়ায় সে সময়ে।

১৩ সালের অক্টোবরে তার গ্রামের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। ছাত্রলীগ-যুবলীগ ফেসবুক নিয়মিতভাবে স্লাটশেমিংয়ের পাশাপাশি বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে ভয়ভীতির মধ্যে রেখেছিল।

যদ্দুর মনে পড়ে, সেই সময় বেগম জিয়া তাকে বাসায় ডেকে নিয়ে সাহস দিয়েছিলেন। ‘তুমি নির্ভয়ে থাকো, আমি তোমার পাশে থাকবো সবসময়’- এ টাইপের অভয় শোনিয়েছিলেন।

হাসিনার দুঃশাসনকালে প্রকাশ্যে ‘আমি বিএনপি করি’- এই পরিচয় দিতে কুণ্ঠাবোধ করতেন না। এমন নয় যে, সাংস্কৃতি অঙ্গনের মানুষজন আর কেউ বিএনপির করতেন না৷ যারা সমর্থন করতেন, তারা হাইড করে কাজ করতেন।

চঞ্চল চৌধুরী, সাজু খাদেমদের মতো আওয়ামী কালচারাল ফ্যাসিস্টরা যখন দলবেঁধে বেগম জিয়ার বাসায় বিদ্যুৎ ও গ্যাসলাইন বিচ্ছিন্ন করতে হামলা করে নিজেদের ক্ষমতার কাছাকাছি নিয়ে যাচ্ছেন, সেসময়ে এই ইয়াং শিল্পী তার ক্যারিয়ার, জীবন ঝুঁকি নিয়ে বেগম জিয়ার প্রতি প্রকাশ্যে সমর্থন জানোটা দুঃসাহসিকতা। এর ফল হিসেবে গত দেড় যুগ তিনি দেশে স্টেইজ পারফর্মেন্স করার সুযোগ পান নাই। প্লেব্যাকেও কণ্ঠ দেওয়ারও তেমন সুযোগ পান নাই। গানের আয়োজন কিংবা টিভি অনুষ্ঠানেও দাওয়াত পেতেন না।

এদিকে, কনক চাঁপা ১৮ সালের নির্বাচনে একবার সুযোগ পেয়েছেন সিরাজগঞ্জ-১ আসনে, কিন্তু কিছুই করতে পারেন নাই। হ্যা ওইটা বিতর্কিত নির্বাচন ছিল, বাট উনি নমিনেশন পাওয়ার পর কোনো কর্মীসভা কিংবা জনসভা, কোনো প্রচার-প্রচারণা করছেন, তা দেখা যায়নি। যেন নমিনেশন পাওয়ার মাধ্যমে সব শেষ!

বড় অপরচুনিটি পাওয়ার পরও কোন ধরনের আন্দোলনে সশরীরে পার্টিসিপেট করেছেন কিনা জানি না। সেই ১৮’র নির্বাচন-পরবর্তী ২৪ জুলাইয়ে গণঅভ্যুত্থান পর্যন্ত, এতো ইস্যুতে আন্দোলন করলো বিএনপি, কিন্তু কোনদিনও উনি রাস্তায় নামছেন তার নজির নাই।

অন্যদিকে তৃণমূল থেকে কেন্দ্রীয়, বিএনপির কত-শত নারী কর্মী জেল জুলুমের শিকার হয়েছেন, নিজের কি’বা পারিবারিক ব্যবসা হারিয়েছেন, চাকরি-বাকরি খুইয়েছেন, তার কোনো হিসেব নাই।

এতো নারী কর্মীকে ঠেলে ‘নিষ্ক্রিয় বিএনপি’ কনক চাঁপাকে সংসদে পাঠালে উনি ঠিক কীভাবে দল ও জনগণের জন্য ভূমিকা রাখবেন সে প্রশ্ন থেকেই যায়।

এদিকে, ২০ এপ্রিল তার ভেরিফাই ফেজ বুকে কনক চাঁপা তার নমিনেশন না পাওয়ার অনুভূতি ব্যাক্ত করে বলেন, তিনি তার সব কিছুতে, সব পরিস্থিতি মেনে আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত। তিনি আরো বলেন, দল যা ভালো মনে করেছেন, তাই করেছেন। এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। ভবিষ্যতে হয়তো আরো ভালোকিছু অপেক্ষা করছে। সব পরিস্থিতে তিনি দল ও দেশের সেবা করে যেতে চান জীবনের শেষ দিন পর্যন্ত

বিএনপির চেয়ারপারসন বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকে বলে আসছেন, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। সে দিক থেকে নিবেদিত নারী কর্মীদের মধ্যে ন্যান্সির মত অনেক গুনি শিল্পী সঠিক মূল্যায়ন পাবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।