রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ধুলোয় ধুসরিত, শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেয়।

ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির কবি নজরুল কলেজ ক্যাম্পাস ৩ একর জমির উপর প্রতিষ্ঠিত।একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এই ক্যাম্পাসে চারটি ভবন এবং ভবণগুলোর মাঝে একটি বড় মাঠ রয়েছে। সম্প্রতি মাঠে প্রচন্ড ধুলা উড়তে দেখা যায় এবং পুরো ক্যম্পাস জুড়েই ধুলোর আস্তরণ।

কারণ খতিয়ে দেখা গেছে, ক্যাম্পাসে একটি একাডেমিক ভবন এবং একটি মসজিদ নির্মাণাধীন হওয়ায় নির্মাণকাজে ব্যবহৃত সিমেন্ট, বালু বাতাসের সাথে মিশে ধুলোর পরিমাণ অনেক বেড়ে গেছে। এছাড়াও ফাল্গুনের শুষ্ক আবহাওয়ায় বাতাসে আদ্রতা কমে যাওয়ায় ধুলিকনা অনেক বেশি ছড়াচ্ছে।
সরেজমিনে আরো দেখা গেছে, মাঠে কোন ঘাস না থাকায় ধুলোর উৎপাদন বেশি। এছাড়াও প্রতিদিন বিকেলবেলা ক্যাম্পাসের মাঠে বহিরাগতরা খেলার মাধ্যমে প্রচন্ড ধুলায় ক্যাম্পাস ধুসরিত হয় এবং পরিবেশ নষ্ট হয়।
কলেজ প্রশাসন কর্তৃক প্রতিদিন একবার মাঠে পানি দেওয়া হলেও তাতে কোন ফলাফল পাওয়া যাচ্ছে না।

মহুয়া মিতু নামের এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানিয়েছে, ক্যাম্পাসের অতিরিক্ত ধুলোয় মিশ্রিত অ্যালার্জেন শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কলেজ প্রশাসনের উচিৎ শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং ক্যাম্পাসের সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং ধুলাশা রোধে দৈনিক অন্তত তিন বার মাঠে পানি দেওয়া।