উপকরণ:-
চাল– ৪ কাপ
চিকেন– ৮-১০ পিস
পিয়াজ কুচি– ১/২ কাপ
টক দই– ১ কাপ
আদা বাটা– ২ টে চামচ
রসুন বাটা– ১ টে চামচ
বিরিয়ানি মসলা– ১ প্যাকেট
পিয়াজ বেরেস্তা– ১/২ কাপ
পুদিনা পাতা কুচি– ১ কাপ
শাহ জিরা– ১ চা চামচ
কাঁচামরিচ — ৭-৮ টি
চিনি ও লবন– স্বাদমতো
তেল/ ঘি– প্রয়োজনমতো
জ্বাল করা দুধ– ৪ কাপ
পানি– ৩ কাপ
প্রস্তুত প্রণালি:-
চিকেন রোস্টের মতো পিস করে পানি ঝরিয়ে টক দই, আদা-রসুন বাটা দিয়ে কমপক্ষে দুই-তিন ঘন্টা মেরিনেড করুন। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
হাঁড়িতে তেল গরম করে পিয়াজকুচি গোল্ডেন করে ভেজে নিন। ভাজা হলে এতে মেরিনেড করা চিকেন ও স্বাদমতো লবন দিয়ে কিছুক্ষন কষিয়ে বিরিয়ানি মসলা মিশিয়ে দমে রাখুন। তেল ভেসে উঠলে চুলা নিভিয়ে ঢেকে রাখুন।
( যেহেতু ব্রয়লার মুরগী তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশীক্ষন রান্নার দরকার পড়েনা। তাছাড়া মেরিনেড করা থাকে বলে আরও জলদি সেদ্ধ হয়ে যায় )।
অন্য একটি হাঁড়িতে ঘি গরম করে শাহজিরা ফোঁড়ন দিয়ে চাল দিন। চাল খুব ভালো করে ভেজে দুধ ও পানি দিন। লবন দিন। পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখন চুলা থেকে হাঁড়ি নামিয়ে চালের উপরে প্রথমে কাঁচামরিচ তারপর পুদিনাপাতা কুচি, বেরেস্তা ও সবার উপরে রান্না করা চিকেন সমান করে বিছিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রুটি সেঁকার তাওয়া বসিয়ে তার উপর বিরিয়ানির হাড়ি বসিয়ে মৃদু আঁচে আধা ঘন্টা দমে রাখুন। আধা ঘন্টা পর নামিয়ে চিকেন ও রাইস মিশিয়ে নিন।
মন্তব্য করুন