গাইবান্ধার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার বাদিয়াখালি রেললাইনের এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পুর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং বধু মিয়ার স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকালের দিকে অসাবধানতাবশত বাদিয়াখালির রেললাইনের দিকে যায়। এসময় একটি ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি।