“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া,
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান,উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল খায়ের,দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, দুমকি টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন,দুমকি সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম,প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন ,নারী নেত্রী মোসাঃ নাসিমা পারভিন ডলি, হেলেনা পারভিন, নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ কামরুন নাহার এবং সরকারি জনতা কলেজের শিক্ষার্থী নিলিমা জাহান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নীপা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হোসেন, বিআরডিবি কর্মকর্তা নমীতা রানী, পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন খান এবং মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারেক।

বক্তারা তাদের বক্তব্যে নারী অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং সামাজিক সমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।