গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটি ট্যাংকি থেকে নুরমা খাতুন (১৫) নামের দশম শ্রেণীর ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া নিজ বাড়ীর সেফটি ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের কন্যা এবং তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান সকালে নুরমাকে বাড়ীতে রেখে বাবা-মা দু’জনই পার্শ্ববর্তী ধানের জমিতে কাজ করতে যায়। দুপুর ১টার দিকে বাড়ীতে ফিরে তাকে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুুঁজি করতে থাকে তারা। পরে বাড়ীর বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখে স্থানীয়দের সহায়তায় বাড়ীর টয়লেটের সেপাটি ট্যাংকে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দুর্বৃত্তরা নুরমাকে নিজ বাড়ীতে হত্যা করে বাড়ীর পাশের তার লাশ সেপটি ট্যাংকিতে ফেলে দেয় বলে ধরনা করছে পরিবার ও স্বজনরা।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য মর্গে প্রস্তুতি নেয়া হচ্ছে।
মন্তব্য করুন