কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে বুধবার ২৮ জুন কলাপাড়ার ৭ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করছেন মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা।
বুধবার সকাল সাড়ে সাতটায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কলাপাড়ার নিজামপুর, কলাপাড়া পৌরসভার নাইয়াপট্টি, চাইলতাবুনিয়া, গিলাতলা, পাচজুনিয়া, ফুলতলীসহ ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, প্রতিবারের মতো স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। গত প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।
মন্তব্য করুন