পটুয়াখালীর দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিলের হামলা ও দলীয় কার্যালয় ভাংচুর মামলার আসামি নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় সফিক খানকে গ্রেপ্তার করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিৎ করে জানান, আজ সোমবার (১১ আগস্ট) সফিকুলকে কোর্টে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন