পটুয়াখালীর কলাপাড়ায় গাজীপুরে প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রির্পোটার, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংস ও নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং জড়িতোদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি শামনুল আলম, সাবেক সভাপতি হুমায়ুন কবির,সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারন সম্পাদক এস এম মোশারেফ হেসেন মিন্টু , কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস.কে রঞ্জন, সাংবাদিক ক্লাব সভাপতি নীল রতন নিলয় কুন্ডু, সাংবাদিক ফারামে রসাবেক সভাপতি নুরুল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি। পুরো পরিবারকে হত্যা করেছে। ইতিমধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত সবার মধ্যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে কলাপাড়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্রা।