পটুয়াখালী সদরসহ জেলার ৮ টি উপজেলায় ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এইচএসসি, এইচএসসি ভোকেশনাল ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে।
পটুয়াখালী জেলায় পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ বছর ২০২৫ সনের ২৬ জুন বৃহষ্পতিবার সারাদেশে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে।
পটুয়াখালী জেলায় ৮ টি উপজেলার ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এরমধ্যে ২৬টি কেন্দ্র এইচএসসি পরীক্ষার্থী ১১,৫৪২ জন, ১৬ টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৪০২৮ জন এবং ১৩টি কেন্দ্র আলিম পরীক্ষার্থী ১,৮৪৭ জন।
উপজেলাওয়ারী কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে- সদর উপজেলা ১২ টি কেন্দ্রে ৪,৩৯৯ জন, দুমকিতে ৬ টি কেন্দ্রে ১,২৭৫ জন, মির্জাগঞ্জে ৫ টি কেন্দ্রে ১,১৭৭ জন, বাউফলে ১২ টি কেন্দ্রে ৪,২৬২ জন, গলাচিপায় ৬ টি কেন্দ্রে ২২১৯ জন, দশমিনায় ৩ টি কেন্দ্রে ১৩৯২ জন, কলাপাড়ায় ৮ টি কেন্দ্রে ১৯২৬ জন ও রাঙ্গাবালি উপজেলায় ৩ টি কেন্দ্রে ৭৬৭ জন।
এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের জেলার ৮ টি উপজেলাকে ৪ টি অঞ্চলে বিভাজন করে জেলা প্রশাসনের উর্ধ্বতন চারজন কর্মকর্তার নেতৃত্বে চারটি ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্র সমূহে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন