পটুয়াখালীতে ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭..

প্রকাশ: ২৫ জুন ২০২৫ । ১৮:৪৩ | আপডেট: ২৫ জুন ২০২৫ । ১৮:৪৩

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালী সদরসহ  জেলার ৮ টি উপজেলায় ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এইচএসসি, এইচএসসি ভোকেশনাল ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে।

পটুয়াখালী জেলায় পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ বছর ২০২৫ সনের ২৬ জুন বৃহষ্পতিবার সারাদেশে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে।

পটুয়াখালী জেলায় ৮ টি উপজেলার ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এরমধ্যে ২৬টি কেন্দ্র এইচএসসি পরীক্ষার্থী ১১,৫৪২ জন, ১৬ টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী  ৪০২৮ জন এবং ১৩টি কেন্দ্র আলিম পরীক্ষার্থী ১,৮৪৭ জন।

উপজেলাওয়ারী কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে- সদর উপজেলা ১২ টি কেন্দ্রে  ৪,৩৯৯ জন, দুমকিতে ৬ টি কেন্দ্রে ১,২৭৫ জন, মির্জাগঞ্জে ৫ টি কেন্দ্রে ১,১৭৭ জন, বাউফলে ১২ টি কেন্দ্রে ৪,২৬২ জন, গলাচিপায় ৬ টি কেন্দ্রে ২২১৯ জন, দশমিনায় ৩ টি কেন্দ্রে ১৩৯২ জন, কলাপাড়ায় ৮ টি কেন্দ্রে ১৯২৬ জন ও রাঙ্গাবালি উপজেলায় ৩ টি কেন্দ্রে ৭৬৭ জন।

এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের জেলার ৮ টি উপজেলাকে ৪ টি অঞ্চলে বিভাজন করে জেলা প্রশাসনের উর্ধ্বতন চারজন কর্মকর্তার নেতৃত্বে চারটি ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্র সমূহে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!