২০২২-২০২৩ অর্থবছরে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ি আঙিগনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদীতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ ও প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার সমাপনি অনুষ্ঠান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ রেজাউল হাসান। বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিরেন চন্দ্র ঘরামী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বণিক, দীপংকর বাড়ৈ, মনিরুজ্জামানসহ অন্যান্যরা। শেষে ৩০ জন প্রশিক্ষানার্থীদের ৫টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।