পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাওসার আলম রহিম রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন হেপাটাইটিস বি ভাইরাস জনিত রোগে ভুগছিলেন।
সোমবার (১২ জুন) বিকাল সোয়া ৩ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার প্রথম দফা ও ৪ টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় দফা জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো.হাসান মামুন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন