পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পয়নিষ্কাশনের এতিমখানা খালের অবৈধ ৭টি স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। রবিবার (১১ মে) বেলা সাড়ে ১২ টার দিকে এ উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলাবাহিনী, আনসার সদস্যবৃন্দ, গনমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরশহরের ৪ নং ওয়ার্ড এতিমখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। কলাপাড়া শহরের গুরুত্বপূর্ণ এই খালের রহমতপুর ও এতিমখানা অংশের ১৪টি অবৈধ স্থাপনার মালিককে নোটিশ প্রদান করা হলেও নিজ উদ্যোগে স্থাপনা উচ্ছেদ না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়ে বলে জানান উপজেলা প্রশাসন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম বলেন, পর্যায়ক্রমে পৌরশহরসহ অন্যান্য জায়গায় এধরনের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধভাবে দখল হওয়া সরকারী খালগুলো উদ্ধার করা হবে।
মন্তব্য করুন