পটুয়াখালীর মহিপুরে মজিবুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর মরদেহ নিজ দোকান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারের পুরাতন মাছ বাজার পট্রি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান আলীপুর বাজারের মরহুম আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি ওই বাজারে একটি ওয়াকসপের মালিক।

স্থানীয় ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার বিকেল ৪টায় দুপুরের খাবার খেয়ে বের হয়েছে এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সাথে। তবে তিনি বেশীরভাগ সময়ে রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দুপুরে তাঁকে খোজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সার্টার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়,, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ এবং বেশকিছু আলামত উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারন। ময়না তদন্তের প্রস্তুতি চলছে।পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।