বজ্রাঘাতে মো. হাসান মোড়ল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত হাসান ওই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে। সে দুই সন্তানের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশেই কৃষি কাজ করছিলো হাসান। দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ করে গরু বাঁধতে বিলে যান তিনি। এসময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন