ঘূর্নিঝড় রিমালের কারনে ২৯ মে’র স্থগিত নির্বাচন ৯ জুন রবিবার অুনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপের নির্বাচন। এ ধাপে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দী করছেন। ভোট গ্রহনের ২৪ ঘন্টা আগে শুক্রবার নির্বাচনী প্রচারনা শেষ করেন প্রতিদ্বন্দী প্রার্থীগন।
৯ জুন পটুয়াখালী সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৯৭ টি কেন্দ্রের ৭০৩ টি ভোট কক্ষে ভোট গ্রহন হবে। এ উপজেলায় ৯ টি হিজড়া ভোটারসহ মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ১৪৬টি। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ টি এবং মহিলা ভোটার ১,৪৬,৪৯০টি।
পটুয়াখালী সদর উপজেলায় ৪ জন চেয়ারম্যন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার( মোটর সাইকেল ), সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা( কাপ- পিরিচ) , জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান(আনারস) ও সাবেক ছাত্র লীগ ও যুবলীগের নেতা মোঃ রেজাউল করিম সোয়েব (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী হলেন – মো. হাসান সিকদার( মাইক ) , চিন্ময় বণিক (টিউবওয়েল ) , মোঃ ফারুক হোসাইন ফারুক মাস্টার (টিয়া পাখি) , মোঃ সহিদুল ইসলাম( চশমা ) , মো. দেলোয়ার হোসেন দুলাল( বই ) , মোঃ আনিচুর রহমান( উড়োজাহাজ), মোঃ সালাউদ্দিন হীরা( তালা ) ও মো. কামরুল ইসলাম বাকি বিল্লাহ( মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সোহানা হোসেন মিকি( হাস), মহিলা আওয়ামীলীগের কর্মী মোসাঃ নাসিমা আক্তার( ফুটবল), কামরুন নাহার শিমুল( প্রজাপতি ) ও মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন( কলস ) ।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সচেতন ভোটাররা জানান।
রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার জানান নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন করার জন্য আইনশৃংখলা রক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মন্তব্য করুন