পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে..

প্রকাশ: ৭ জুন ২০২৪ । ২১:৩৬ | আপডেট: ৭ জুন ২০২৪ । ২১:৩৬

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

ঘূর্নিঝড় রিমালের কারনে ২৯ মে’র স্থগিত নির্বাচন ৯ জুন রবিবার অুনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপের নির্বাচন। এ ধাপে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের  নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে  ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দী করছেন। ভোট গ্রহনের ২৪ ঘন্টা আগে  শুক্রবার নির্বাচনী প্রচারনা শেষ করেন প্রতিদ্বন্দী প্রার্থীগন।

৯ জুন পটুয়াখালী সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের  ৯৭ টি কেন্দ্রের ৭০৩ টি ভোট কক্ষে  ভোট গ্রহন হবে। এ উপজেলায় ৯ টি হিজড়া ভোটারসহ মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ১৪৬টি। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ টি এবং মহিলা ভোটার ১,৪৬,৪৯০টি।
পটুয়াখালী সদর উপজেলায় ৪ জন চেয়ারম্যন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক  এ্যাডভোকেট গোলাম সরোয়ার( মোটর সাইকেল ),  সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা( কাপ- পিরিচ) , জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান(আনারস)  ও সাবেক ছাত্র লীগ ও যুবলীগের নেতা মোঃ রেজাউল করিম সোয়েব (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী হলেন – মো. হাসান সিকদার( মাইক ) , চিন্ময় বণিক (টিউবওয়েল ) ,  মোঃ ফারুক হোসাইন ফারুক মাস্টার (টিয়া পাখি) , মোঃ সহিদুল ইসলাম( চশমা ) , মো. দেলোয়ার হোসেন দুলাল( বই ) , মোঃ আনিচুর রহমান( উড়োজাহাজ), মোঃ সালাউদ্দিন হীরা( তালা ) ও মো. কামরুল ইসলাম বাকি বিল্লাহ( মাইক)।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন  প্রতিদ্বন্দী প্রার্থী হলেন  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সোহানা হোসেন মিকি( হাস), মহিলা আওয়ামীলীগের কর্মী মোসাঃ নাসিমা আক্তার( ফুটবল), কামরুন নাহার শিমুল( প্রজাপতি )  ও মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন( কলস ) ।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সচেতন ভোটাররা জানান।
রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার জানান নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন করার জন্য আইনশৃংখলা রক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!