উপকরন :-
মেরিনেট করার জন্য :-
চিকেন কিউব করে কাটা – ১ কাপ বা তার বেশি
পেয়াজ +রসুন+ আদা বাটা – পরিমান মতো
গুঁড়া মরিচ – পরিমান মতো
সয়াসস – ১ + ১/২ চাচামচ
টমেটো সস – ১ টেবিল চামচ
লবন – পরিমান মত
টেস্টিং সল্ট – সামান্য (ঐচ্ছিক)
সব গুলো এক সাথে মিক্স করে ফ্রিজে ১-২ ঘন্টা রাখুন ।
কোটিং এর জন্য :-
ময়দা – ১/২ কাপ
কর্ণ ফ্লয়াওয়ার -১ + ১/২ টেবিল চামচ
অনিওন পাউডার – ১ চাচামচ
দারুচিনি পাউডার – ১/২ চাচামচ
টেস্টিং সল্ট – সামান্য
স্বাদ – ম্যাজিক মশলা – ১ টেবিল চামচ
গুঁড়া মরিচ / গোল মরিচ গুড়া– পরিমান মত
পানি – ১ বাটি
লবন – পরিমান মত
তেল ভাজার জন্য
প্রনালি :-
একটি পলিথিন ব্যাগে বা কাগজের ব্যাগে ময়দা সহ সব উপকরন নিয়ে ভাল করে মিক্স করে নিন ।
এবার চিকেন পিস কয়েকটি পলিথিনের মধ্যে নিয়ে ভাল করে ঝাঁকিয়ে মিক্স করে নিন ।
এই পিস গুলো বাটির পানিতে ১-২ মিনিট ভিজিয়ে রাখুন ।
পানি থেকে তুলে আবারো ময়দার ব্যাগে ঢুকিয়ে ভাল করে মিক্স করে ময়দা লাগিয়ে নিন ।
দুইবার ময়াদা লাগিয়ে নিতে হবে । চাইলে তিনবার ও লাগিয়ে নিতে পারেন ।তবে দুইবার লাগালে ভাল ক্রিস্পি হয় ।
এবার প্যাকেট থেকে বের করে পিস গুলো জোরে জোরে দ্রুত ঝাড়া দিন । এতে করে ময়দা গুলো আলগা হয়ে আসবে ।
সব পিস গুলো এভাবে করা হয়ে গেলে গরম তেলে ছেড়ে দিন ।
১-২ মিনিট পরে জ্বাল কমিয়ে অল্প আচে মচমচে বাদামি কালার করে ভেজে তুলুন ।
পরিবেশন
সস ও মেয়োনিজ দিয়ে গরম গরম পরিবেশন করুন ।
মন্তব্য করুন