গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের দেয়া আগুনে সহায় সম্বলহীন এক বিধবা নারী উপার্জনের শেষ অবলম্বন একটি ছোট দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দোকানের মালামাল সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার শাখাহার গ্রামের আলীগ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান আলীগ্রামের বিজলি রানীর স্বামী এবং পুত্র সন্তান না থাকায় তার বাড়ীর সাথে একটি ছোট দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। এই দোকানের আয়ে চলে তার সংসার। কিন্তু গত বৃহস্পতিবার রাতে কে বা কারা ঘরের চালের ওপর ধানের খর ও পেট্রোল দিয়ে আগুন দিয়ে ঘরের ভিতরের মালা মাল পুড়ে ফেলে। গভীর রাত হওয়ায় বিজলি রানীর চিৎকারের স্থানীয়রা ছুটে এলেও কোন মালামাল উদ্ধার করতে পারেনি।

বিজলি রানী জানান স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ের ২জনের বিয়ে দিলেও এখনও এক স্কুল পড়য়া মেয়ের পড়ালেখা খরচ ও সংসারের খরচ চলে এই দোকান দিয়ে। আমার মত একজন অসহায় মানুষের এই ক্ষতি করার জন্য আমি সুষ্ঠু বিচার চাই।

উপজেলার সাখাহার ইউনিয়নের ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অগ্নিকান্ডে এই অসহায় নারীর প্রায় দেড়লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।