হিলিতে মাধ্যমিক পর্যায়ের ১৮টি বিদ্যালয় ৯ম ও ১০ম শ্রেনির ১১৮ শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়া হয়েছে। বুধবার (১০মে) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে আলম, এ সময় হাকিপুর উপজেলার চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন, জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক আলী, সহকারী শিক্ষা অফিসার আরিফ ইকবাল, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন সহ আরো অনেকে। শিক্ষার্থীর হাতে ট্যাবগুলো তুলে দেন। সংসদ সদস্য শিবলী সাদিক বলেন জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে দাবায়া রাখতে পারবা না। আজকের খুদে শিক্ষার্থীরা ট্যাবকে ব্যবহার করে একেকজন ভালো উদ্যোক্তা হবে। ভারী বইয়ের ব্যাগ বহন থেকে সহায়ক হবে। পাশাপাশি তাদের প্রতিদিনের পড়ালেখার কাজেও গতি আসবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই স্কুলের মেধাবী শিক্ষার্থীদের এসব ট্যাব দেওয়ার জন্য ।
মন্তব্য করুন