ঢাকা   মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
সংবাদ শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্বাস্থ্যখাতে বড় সংস্কার, তৃণমূলে বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করছে সরকার ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী দেশের ২০ জেলায় ঝড়ের সতর্কতা, হতে পারে বজ্রবৃষ্টি বেকার যুবকদের কর্মসংস্থানে সরকারের ১০ প্রকল্প : ক্রীড়া প্রতিমন্ত্রী রাজধানীর ১৯ মোড়ে এআই নজরদারি, দেড় হাজার ট্রাফিক মামলা রেকর্ড এইচএসসি উপলক্ষে কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ গোবিন্দগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • কলাপাড়ায় ৩য় শ্রেনী শিক্ষার্থী ফাতিমা সংসারের অভাব ঘোচাতে বাবার পাশে দাঁড়িয়েছে

কলাপাড়ায় ৩য় শ্রেনী শিক্ষার্থী ফাতিমা সংসারের অভাব ঘোচাতে বাবার পাশে দাঁড়িয়েছে

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪ । ২২:৩১ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ । ২২:৩৮

ফলো করুন-
কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থী ছোট্ট ফাতিমা ওই গ্রামের বাসীন্দা বৃদ্ধ ফজলু গাজীর কন্যা শিশু।
দরিদ্র কৃষক ফজলু গাজী গত দুই বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি। একটি হাত সম্পূর্ণ অবশ হয়ে যাওয়ার পাশাপাশি দুই পা দিয়েও ঠিক ভাবে পথ চলতে কষ্ট হয় তার। ফলে সংসারের অভাব ঘোচাতে বাবার পাশে দাঁড়িয়েছে ফাতিমা। ছোট শরীর নিয়ে ভাড়ি কাজ করতে না পাড়ায় বাধ্য হয়ে হাতে তুলে নিয়েছে খিলি পান বিক্রির থালা। এখন হাটে ঘুরে খিলি পান বিক্রি করে ফাতিমা।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্যসব শিশুর মত স্বাভাবিক ও সুন্দরভাবে বেড়ে ওঠার তীব্র ইচ্ছা থাকলেও দারিদ্রতাই যেন পথের কাঁটা। অভাবের সংসারে জন্ম নিয়ে শিক্ষালাভের প্রচেষ্টা অব্যাহত থাকলেও কাঁধে তুলে নিতে হয়েছে পরিবারের গুরু দায়িত্ব। দুই বছরের ছোট বোনের খাবার আর বাবার চিকিৎসা খরচ যোগাতে তাই লেখাপড়ার পাশাপাশি রোজগার করতে হয় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ফাতিমাকে। যা সিনেমার গল্পকেও হার মানায় ৯ বছর বয়সী ক্ষুদে শিক্ষার্থীর বাস্তব জীবনের গল্প।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাপাড়া পৌর শহরে পানের থালা হাতে ভ্রামমান দোকানীদের কাছে ৫ টাকার খিলি বিক্রি করার সময় দেখা মেলে তার । সকাল থেকে ঘুরে ১৩৫ টাকার খিলি বিক্রি হয়েছে তার। সংসারে অভাবের তারনায় স্বল্পপুজির ব্যবসা করছেন তিনি। এর থেকে যা রোজগার হবে তাই দিয়ে তরি-তরকারী (সবজী) কেনার পাশাপাশি ছোট বোনের জন্য মজার খাবার কিনে বাড়ি ফিরবে ফাতিমা। আর পাশেই একটি চায়ের দোকানে বাজারের থলে হাতে বসে আছেন তার বৃদ্ধ বাবা। সপ্তাহে বির্ভিন্ন হাটে ঘুরে পান বিক্রি করে অসুস্থ বাবাকে আর্থিক সাহায্য করা এখন তার দায়িত্ব।
শিশু ফাতিমা হাটের দিন ছাড়াও স্কুলে যান। পান বিক্রিতে কষ্ট হয় কিনা জানতে চাইলে মিষ্টি হাসি দিয়ে ফাতিমা জানায়, তার এক ভাই অনেক আগেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে। তাই এখন তিনিই সংসারে বাবার ভরসা।
ফাতিমার বাবা জানান, তিনি অসুস্থ হওয়ায় বিকল্প কোন পথ না পেয়ে মেয়েকে হাতে পানের থালা তুলে দিয়েছেন। মেয়ে যাতে হাটের ভিড়ে হারিয়ে না যায় তাই চোখে চোখে রেখে পাহারা দিচ্ছেন। তার হাত স্বাভাবিক থাকলে মেয়েকে কষ্ট দিতেন না বলে দুচোখ ভিজিয়ে কান্না করেন তিনি।
মোস্তফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কুলসুম বলেন, এই শিক্ষার্থীর পরিবার খুবই একটি অসহায় পরিবার। তবে সপ্তাহে কয়েকদিন স্কুলে আসে ফাতিমা। মেয়েটি মেধাবী হলেও অর্থাভাবে পায়ে জুতা পর্যন্ত পরতে পারে না। ওর বাবা-মা বয়োবৃদ্ধ। কিন্তু মেয়েটির লেখা পড়ার জন্য যথেষ্ট ইচ্ছা আছে।
এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ওর কথা শুনে খুব খারাপ লাগছে। আমি দ্রুত শিশুটির খোঁজ নিচ্ছি। যতোটা সম্ভব দরিদ্র শিশুটির পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করবো।
শেয়ার করুন

আরও পড়ুন

আগৈলঝাড়ায় ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি..

আগৈলঝাড়ায় ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি..

ঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে..

ঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে..

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ কৃষি প্রণোদনার..

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ কৃষি প্রণোদনার..

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল..

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল..

মন্তব্য করুন

বরিশাল বিভাগ

আগৈলঝাড়ায় ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি..

আগৈলঝাড়ায় ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি..

ঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে..

ঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে..

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ কৃষি প্রণোদনার..

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ কৃষি প্রণোদনার..

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল..

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!