কলাপাড়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হলো। শনিবার দুপুরের দিকে পৌর শহরের স্থানীয় শেখ কামাল অডিটরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সমম্মেলনের উদ্বোধন করা হয়। পরে অডিটরয়ামের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কলাপাড়া উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড, সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসেনর সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম, এ্যাড, ড. শামীম আল সাইফুল সোহাগ, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাড, শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড, সৈয়দ সোহেলসহ কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ। যুবলীগের নেতাকর্মীদের আরও সক্রিয় করতে এ সম্মলনের আয়োজন করা হয়েছে বলে জানান অতিথিরা। দ্বিতীয় অধিবেশনে জেলা যুবলীগের সভাপতিত্বে সভাপতি প্রার্থীর প্রস্তাব আসে সাত জনের এবং সাধারণ সম্পাদক এর প্রস্তাব আসে তেরো জনের। পরবর্তীতে জীবনবৃত্তান্ত ও সবদিক পর্যলোচনা করে আমরা কমিটি ঘোষণা করব। প্রার্থীদের আগামীতে দলীয় সকল প্রোগ্রামে অংশগ্রহন করার আহবান করেন। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ১ জানুয়ারী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
মন্তব্য করুন