দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৪৬ জন, রাজশাহীতে ১১ জন, সিলেটে ১৬৩ জন, চট্টগ্রামে ২৪৫ জন, বরিশালে ৭৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, খুলনায় ১০২ জন এবং রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্তব্য করুন