জি ২৪ নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুসন্ধানী সাংবাদিক রোমান চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। সাংবাদিকতায় পেশাগত নিষ্ঠা, সাহসিকতা ও অনুসন্ধানী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শামসুল আলম নিক্সন, সাবেক সাংবাদিক নেতা ও সমাজসেবক এস এম শহিদুল্লাহ সুজা, জি ২৪ নিউজ লিমিটেডের চেয়ারম্যান আমিরুল ইসলাম, RHB NEWS এর ব্যবস্থাপনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিয়া এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের সাবেক নির্বাহী সদস্য জামাল হোসেন।
জি ২৪ নিউজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক মো. কামরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোমান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় বক্তারা সাংবাদিকতায় সত্যনিষ্ঠা, দায়িত্ববোধ ও সাহসী অনুসন্ধানের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গুণী সাংবাদিকদের যথাযথ স্বীকৃতি প্রদান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সম্মাননা প্রদান প্রসঙ্গে জি ২৪ নিউজের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; বরং একজন সাংবাদিকের দীর্ঘ কর্মজীবন, পেশাগত নিষ্ঠা এবং সত্য অনুসন্ধানের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতি শ্রদ্ধার প্রকাশ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোমান চৌধুরীর সুদীর্ঘ ও সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করা হয়।
মন্তব্য করুন