‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে ঝালকাঠির রাজাপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কৃষ্ণ হালদার এবং উপজেলা এনজিও সমন্বয়ক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।
অনুষ্ঠানে ১৩ জন উদ্যোক্তার মধ্যে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ ছাড়া জাতীয় যুব দিবস উপলক্ষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের রাজাপুর উপজেলা শাখার উদ্যোগেও একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন