বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে জেলা পর্যায়ে ৮ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন। তিনি জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
মোহাম্মদ আল আমিন জানান, এ বছরসহ তিনি মোট তিনবার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিভাগীয় পর্যায় অতিক্রম করে চলতি বছর ও গত বছর জাতীয় পর্যায়েও অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, “আমার এ অর্জনের অংশীদার আমার পরিবার, বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।”
এর আগে মোহাম্মদ আল আমিন জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবেও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন।
মন্তব্য করুন