রাজশাহী মহানগরীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি বিধান বাস্তবায়নের গুরুত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হকিম। রিসোর্স পার্সন ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর ও বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান। পরে প্রশ্ন উত্তর পর্বে অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে সংবাদপত্র ও সাংবাদিকদের বিভিন্ন আইন সম্পর্কে অবহিত করেন। সাংবাদিকদের সুষ্ঠু ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। কর্মশালায় জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।