সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন। দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এ ঘাস ব্যবহারের বিষয়ে বৈঠকে একমত পোষণ করা হয়।
কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা যেতে পারে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ ঘাসের ব্যবহার নিয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিন্না ঘাস ভেটিভার ঘাস নামেও পরিচিত। এর দীর্ঘ শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে শক্তভাবে ধরে রাখে। প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে সক্ষম হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে বাঁধের ভাঙন রোধে এ ঘাস ব্যবহার করা হয়।
মন্তব্য করুন