দেশের অন্যতম জনপ্রিয় ও সনামধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আলোচনা সভা, কেক কাটা এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ।
এনটিভির দীর্ঘ ২৩ বছরের পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল সাংবাদিকতায় চ্যানেলটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, দেশের গণমাধ্যমে এনটিভি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
এসময় বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি পারুল নাহার এবং সাংগঠনিক সম্পাদক হযরত আলী। বক্তারা বলেন, এনটিভি দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও চ্যানেলটি উল্লেখযোগ্য অবদান রাখছে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বাংলাহিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এনটিভির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মন্তব্য করুন