ঝালকাঠির কাঠালিয়ায় “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর দ্বিতীয় ম্যাচে কাঠালিয়া উপজেলা একাদশ ঝালকাঠি সদর একাদশকে ৪-১ গোলে পরাজিত বিজয় অর্জন করেছে। শুক্রবার বিকেল ৪ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার ৪টি উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করছে। খেলা ক্রীড়াপ্রেমী দর্শক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপভোগ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এই ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।