গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মাসিক ছিলেন স্থানীয় জাতীয় সংসদ পরিকল্পনা মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদুর রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ প্রমূখ ৷ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশের টহল বৃদ্ধিসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা হয়।
মন্তব্য করুন