ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা পরিষদ এর আয়োজনে কর্মশালায় এনজিও প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও পুলিশ অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, গ্রাম আদালতের উপজেলা সয়ম্বনয়কারী এস এন ওমর ফারুক সুমন। অনুষ্ঠানে আলোচকরা গ্রামআদালত সম্পর্কে ব্যাপক ধারনা দেয়া হয়।