মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও শ্রমিকদলের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

দীর্ষ দেড় যুগ পরে শ্রমিকদলের উপজেলা শহরে অনুষ্ঠিত র‍্যালীতে নেতাকর্মীরা নানা রংঙের ফেস্টুন হাতে নিয়ে শ্রমিকদের দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেয়, এসময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন নান্নুর নেতৃত্বে এতে র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু সিকদার ,সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক মুন্সী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সী, সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, যুবদলের আহবায়ক গাজী রাসেদ শামস্, যুগ্ন- আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সদস্য সচিব গাজী মোঃ আতাউর রহমান, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিম, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ আবুল বাসার মোকলেচ ও সাধারন সম্পাদক মোঃ নাজমুল মৃধা প্রমূখ।