গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সারোয়ার মন্ডলের বিরুদ্ধে ভিজিএফ এর চাল বিতরণে বাঁধা প্রদানের অভিযোগ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযেগ মাধ্যমে অনিয়ম ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শহরের নওরোজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাপমারা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সরোয়ার মন্ডল।

এসময় তিনি বলেন তার বিরুদ্ধে ভিজিএফ এর চাল বিতরনে বাধা প্রদান সহ যে অনিয়মের অভিযোগ মিথ্যা এবং অসত্য। চাল বিতরনের দিন তথা ১৭ মার্চ খাল খনন অনুষ্ঠানে মহিমাগঞ্জে মন্ত্রী ও এমপি’র প্রোগামের উপস্থিত ছিলেন বলো তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, চেয়ারম্যান আবু তালেব মন্ডল সাপমারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য সুমি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হওয়ায় তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপি’র ভাবমর্তি ক্ষুন্ন করার জন্য এমন মিথ্যা অপপ্রচার চলাচ্ছে। তিনি সকল মিথ্য অসত্য অপপ্রচারের প্রতিবাদ জানান। সম্মেলন ৫ জন ইউপি সদস্য ও দলীয় নেতা-কর্মী ছাড়াও ভিজিএফ এর সুবিধাবঞ্চিতরা উপস্থিত ছিলেন।